খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

[ccfic]

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নিতে খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত আজ কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা সম্পর্কেও খোঁজ নেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল বাকী, সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ইসমাইল হোসেন।জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে জোর দিতে হবে। বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।পরিদর্শন শেষে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT