
আবিদুর রহমান আলিফ
খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির আওতায় উপজেলার মোট ২০টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন সম্প্রসারণ এবং সাধারণ মানুষের পুষ্টিচাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীরবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান।এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সেলিম সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আবু বকর মোল্লা, জনাব খন্দকার ফারুক হোসেন, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,সাংবাদিক ইমরানহোসেন,মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে। জলাশয়গুলোকে অবৈধ দখল ও দূষণমুক্ত রেখে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদনের উপযোগী পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
