খুলনা, বাংলাদেশ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এই সভা সম্পন্ন হয়।(২৫ আগস্ট) মঙ্গলবার বিদ্যালয় প্রধান শিক্ষক কার্যালয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। সভার শুরুতে নতুন সভাপতি কামাল উদ্দিন বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরবর্তীতে স্বাগত বক্তব্যে সভাপতি ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পরিচালনা পর্ষদের সাথে শিক্ষক ও কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, নুরুল কবির, শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক এস.এম. তারিকুল হাসান, সহকারী শিক্ষক আব্দুল খালেক মিশু, দেলোয়ার হোসাইন সাঈদী, হাবিবুল্লাহ খালেদ, নুরুল হুদা, আশিকুর রহমান, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মোজাম্মেল হক এবং ইফফাত সানিয়া। যৌথ এই সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক পূণাম পাল, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, রাশেদা কাউসার, নুরুল আবছার, নুসরাত সুলতানা, গ্রন্থগারিক ফাতেমা বেগম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, রুহুল আমিন, শাহজালাল মুনির, অশ্রু রায়, আবু বক্কর সিদ্দিক, অফিস সহকারী শামসুল আলম ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট আনিসুর রহমান। এছাড়াও কর্মচারীদের মধ্যে সুনন্দ দাশ, বাবুল কান্তি দাশ, বাবুল দাশ, সোনাধন মল্লিক, সাখাওয়াত হোসেন ও আলপনা পাল সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষক ও কর্মচারী বিদ্যাপীঠের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT