
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা,শিক্ষক,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতিবন্ধী,দুস্থ মহিলা দের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অংশ নেন জেলা প্রশাসক।২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরের দিকে উপজেলা প্রশাসন আয়োজিত জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী হলরুম প্রাঙ্গনে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। এতে অন্যদের মাঝে অংশ নেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহ জালাল মুনির। এ মতবিনিময় সভায় ঈদগাঁও উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান, রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন,শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন কতৃক ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিতরন করেন এবং বিদ্যালয় আঙ্গিনার বৃক্ষরোপন করেছেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। এর আগে জেলা প্রশাসক জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় জনগন তাঁকে অভ্যর্থনা জানান।এরপর গ্রাম আদালত ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে আগত সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন । এসময় বাল্য বিবাহ নিরোধ, আইন শৃংখলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করার উপর গুরোত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, অবৈধ বালু উত্তোলন ও ফসলী জমি থেকে টপসয়েল কাটা বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে জনসাধারন কেও সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে। পরবর্তী ঈদগাঁও থানা এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
