খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় শিক্ষকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপনের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় শিক্ষকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাও: আবুল কালাম আজাদ। মঙ্গলবার সকালে উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামে অবস্থিত আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে উক্ত মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমাদের পাইকগাছা – কয়রা উপজেলায় শীত যেমন তীব্র, তেমনি গরমের দিনেও আবহাওয়া চরম আকার ধারণ করে, যা মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলে। নিজের জন্মভূমিকে এই বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকেও সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে।এছাড়াও তিনি উক্ত মাদ্রাসার বিষয়ে সার্বিক খোঁজখবর সহ শিক্ষদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন। এসময় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন বিষয়ে শিক্ষকরা তুলে ধরলে প্রতিষ্ঠানটির উন্নয়নে তার পক্ষ থেকে যথেষ্ট ভুমিকা থাকবে বলেও জানান এমপি আবুল কালাম আজাদ।উক্ত মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওঃ জি এম বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, ইসলামী ছাত্রশিবির সভাপতি খুলনা জেলা দক্ষিণের মুহাঃ অয়েছ কুরুনী।এছাড়াও অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র মাদ্রাসার সহ সুপার মুহাঃ সিরাজুল ইসলাম ও সম্মাননা ক্রেস্ট প্রদান ও সভাপতিত্বে ছিলেন আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ বাহারুল আলম। উল্লেখ্য: মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আয়ুব আলী ও মোঃ আক্তারুজ্জামান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT