খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপসায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

[ccfic]

এম মুরশীদ আলী :

রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা গত ২৫ আগস্ট সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সভায় কারিতাস, ব্র্যাক, জেজেএস, ইসলামিক রিলিফ বাংলাদেশ সহ বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে।সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা ওসি তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি ডাঃ মো. আল আমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, এনজিও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. কবির উদ্দীন শেখ, কাজল রায়, আশিষ হালদার, লিমা দাস, মো. আবু সাঈদ, অভিজিত হালদার, মো. আসাদুজ্জামান, দীপক চক্রবর্তী, মো. খালিদ হোসেন, অসীম কুমার দাস, মোসা. রোমানা খাতুন, রেহানা খাতুন, জয় কুমার দাস, এসএম মারুফুল ইসলাম, মো. হেললা উদ্দীন, ফারুক আল মাসুদ প্রমুখ।আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন বিষয় ছাড়াও এনজিও চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT