খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসকের আগমনে ঈদগাঁও ডিসি সড়ক যানজট ও ফুটপাতমুক্ত 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ঈদগাঁও বাজারের ডিসি সড়কের যানজটসহ ফুটপাত দখলমুক্ত করা হয়। এটির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, ইচ্ছা থাকলে এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিলে ঈদগাঁও বাজারকে খুব সহজেই যানজটমুক্ত,পরিচ্ছন্ন ও সুন্দর একটি আধুনিক উপশহরে রূপান্তর করা সম্ভব।২৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল থেকে দিনব্যাপী কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মান্নান বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করছেন। জেলা প্রশাসকের আগমনকে ঘিরে সকাল সাড়ে ৯টা থেকেই ঈদগাঁও ইউনিয়ন পরিষদের দফাদার, চৌকিদারগন ডিসি সড়কের ঈদগাঁও বাসস্টেশন থেকেই বাজারের দক্ষিণ পাশ পযন্ত সড়কে যানজটসহ ফুটপাত দখলমুক্ত করণে কাজ করতে চোখে পড়ে। তদারকিতে মাঠে ছিলেন, ইউনিয়ন ইউপি  চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ইউপি সচীব। ভূমি অফিস পয়েন্টেই সকাল থেকে দুপুর পযন্ত ইউপি চেয়ারম্যান নিজেই যানজট নিয়ন্ত্রণে ব্যস্তসময় পার করে দফাদার ও চৌকিদারদের সাথে।বেশ কজন সাধারণ পথচারী জানান, আজকের এই শৃঙ্খলা ও সৌন্দর্য কি কেবলই একদিনের লোক দেখানো আয়োজন, নাকি এটি স্থায়ী রূপ পাবে? বাজারে আসা আলম,জিয়াসহ অনেকের দাবি, নিয়মিত তদারকি,স্থায়ী উদ্যোগের মাধ্যমে ডিসি সড়ক যেন দখল,যানজটমুক্ত রাখা হউক।সচেতন মহলের জানান, প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে একদিন হলেও ঈদগাঁও বাজার পয়েন্টে  অভিযান পরিচালনা যেন সময়ের গণদাবী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT