খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকার সাহস ইউনিয়নের লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন। তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান সমস্যার তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যে তিনি সরেজমিনে এ পরিদর্শন চালান।সোমবার দুপুরে পরিদর্শনকালে ইউএনও সবিতা সরকার শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। একই সাথে তিনি স্থানীয় মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও নানা বিষয়ে আলোচনা করেন।পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার তাঁর অনুভূতি ও সিদ্ধান্তের কথা জানান”তৃণমূল পর্যায়ের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান যেন তার সঠিক সেবা নিশ্চিত করতে পারে, সেটি তদারকি করতেই আমার এই আকস্মিক পরিদর্শন। শুধু অফিসে বসে প্রশাসনিক কাজ পরিচালনা করলেই তৃণমূলের প্রকৃত অবস্থা জানা সম্ভব হয় না। তাই নিজে সরাসরি মাঠে এসে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি।””লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মন্দিরের বেশ কিছু সমস্যা আমার দৃষ্টিগোচর হয়েছে। একদম তৃণমূল পর্যায়ে নিজে সরাসরি গিয়ে পরিদর্শন করে সকল সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, তা আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করার উদ্যোগ নিয়েছি। অবকাঠামোগত বা দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।””শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সব সময় প্রান্তিক মানুষের পাশে থাকবে।”পরিদর্শনকালে স্থানীয় ইউপি প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মন্দিরের পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের প্রধানের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT