
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। আটকে থাকা পচা পানি থেকে ছড়াচ্ছে মারাত্মক দুর্গন্ধ, যার ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এ পরিস্থিতি নিরসনে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছেমঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস পরিদর্শনকালে স্থানীয় অধিবাসীদের ভোগান্তির চিত্র প্রত্যক্ষ করে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় ড্রেনেজ ও পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি আটকে দুর্গন্ধ ছড়ানোয় সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কার্যকরী ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নিচ্ছি। অতি শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “উপজেলা চত্বর ও এর আশেপাশের আবাসিক এলাকায় পানি নিষ্কাশন পথগুলো চিহ্নিত করে দ্রুত পরিষ্কার এবং ড্রেন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের সাময়িক দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে পানি সেচে ফেলার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ নির্মাণ ও এই জলাবদ্ধতা সংকট দূরীকরণে কর্তৃপক্ষের নজরদারিকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন।
