খুলনা, বাংলাদেশ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় পিএফজির আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও সংঘাত নিরসনের লক্ষ্যে কুষ্টিয়ায় জেলা পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পিএফজির আয়োজনে, এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ আগস্ট-২৬) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মোঃ শফিকুল ইসলাম, সমন্বয়কারী, পিএফজি কুষ্টিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আব্দুল মান্নান বাদশা, পিস অ্যাম্বাসেডর, পিএফজি কুষ্টিয়া। প্রধান অতিথি ছিলেন, মোঃ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুষ্টিয়া সদর এবং বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাঈদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা; মোঃ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; ফেরদৌস নাজনীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।অনুষ্ঠানে বক্তব্য দেন, মোঃ খোরশেদ আলম, আঞ্চলিক সমন্বয়কারী, যশোর অঞ্চল; এস. এম. রাজু জবেদ, এরিয়া কোঅর্ডিনেটর, খুলনা ক্লাস্টার; মোঃ ইবরাহিম খলিল, সেক্রেটারি, খেলাফত মজলিশ; মোঃ শরিফুজ্জামান, খতিব, বড়িয়া জামে মসজিদ; রতন লাল মৈত্র; রতন পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট; বিজলী রানি দেবনাথ; মামুনুর রশিদ, পিএফজি সদস্য; মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক; অরুণ বগচি বাপ্পি, যুগ্ম মহাসচিব; রাজিউদ্দিন শাহিন, বাংলাদেশ জামায়াত ইসলামি; মোঃ সাইদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, কুষ্টিয়া এবং মোঃ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।সংলাপে বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ন্যায়বিচার ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা সম্ভব। স্থানীয় পর্যায়ে সর্বধর্মীয় পরিষদ গঠন ও নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের মাধ্যমে সংঘাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যাবে।বক্তারা আরও বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ, সম্পত্তি-সংক্রান্ত সমস্যা, ধর্মীয় অসহিষ্ণুতা, গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার সম্প্রীতি নষ্ট করে। তাই অন্যের অধিকার রক্ষা, ধর্মীয় বিষয়ে জবরদস্তি না করা এবং গুজব-উসকানির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।মুখে সম্প্রীতির কথা বলার পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সংঘাতের সময় নীরব না থেকে শান্তিপূর্ণভাবে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, সৃষ্টিকর্তার অধিকার ও বান্দার অধিকার—উভয়ই রক্ষা করতে হবে। ধর্মের ক্ষেত্রে ভালো কথা বলা বা দাওয়াত দেওয়া যায়, কিন্তু কোনো ধরনের জবরদস্তি করা যাবে না। পারস্পরিক শ্রদ্ধা ও অন্যের অধিকার রক্ষার মাধ্যমেই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT