
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়ার আর.আর.জি.টি. মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।সোমবার (২৪ আগস্ট) জারি করা বোর্ডের আদেশে গাজী তফসীর আহম্মেদকে সভাপতি, মুক্তি মন্ডলকে শিক্ষক সদস্য, শেখ শামিমকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিটি পত্র ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাস কার্যকর থাকবে।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে রেকর্ড দাখিল করতে হবে।এদিকে নতুন অ্যাডহক কমিটি অনুমোদিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক বিএম কামাল আহমেদসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে।বিদ্যালয় সংশ্লিষ্টরা নতুন কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
