
আড়ংঘাটা প্রতিনিধি
জনগণের চলাচলের সুবিধায় সরকারি বরাদ্দের ৬ লাখ ৫০ হাজার টাকা, অথচ নির্মাণকাজে মন্দিরের সামনের প্রায় ৪০-৫০ ফুট অংশই বাদ! কোথাও নতুন ইটের বদলে পুরাতন ইট, কোথাও আবার মাটির বেড ছাড়াই ইট বসানোর অভিযোগ—এমন চিত্র দেখা গেছে খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কালীমন্দির থেকে খুলিয়ার খাল অভিমুখী ইট সলিং রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পে।সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ লাখ ৫০ হাজার টাকার সরকারি প্রকল্পে কাজের মান ও পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে। রাস্তার বিভিন্ন স্থানে মাটি না দিয়েই ইট বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। পুরাতন ইট দিয়ে জোড়াতালি দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।মন্দিরের সামনে বসবাসকারী মতি মন্ডল (৬৯), কালিদাসী মন্ডলসহ স্থানীয়রা জানান, মন্দিরের সামনের অংশটুকু নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বারবার অনুরোধ করা হলেও তা করা হয়নি।প্রকল্পটি ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প সভাপতি শেখ খুরশিদ আলম। বাস্তবায়নকারী সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।এদিকে অভিযোগের বিষয়ে দিঘলিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. জামাল হোসেন বলেন, “কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে বিল অনুমোদন দেওয়া হবে না। দু-এক দিনের মধ্যে সরেজমিনে পরিদর্শন করব। অনিয়ম পাওয়া গেলে বিল বন্ধ করে দেওয়া হবে।”অন্যদিকে প্রকল্প সভাপতি খুরশিদ আলম লেলিন বলেন, “ইট সলিংয়ের রেফারিংয়ের কাজে কোনো ত্রুটি রাখা হয়নি।”সরকারি টাকার প্রকল্পে কাজের মান নিয়ে অভিযোগ ওঠার পর এখন প্রশ্ন—৬ লাখ ৫০ হাজার টাকার পুরো কা�
