
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করল স্কুল কতৃপক্ষ। গতকাল বিকেল তিনটায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে এডহক কমিটির সভাপতি এনামুল হক,অভিভাবক সদস্য নুরুল আলম এবং শিক্ষক প্রতিনিধি বশির আহমদকে ফুল দিয়ে বরণ করে নেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কমিটির সদস্য সচীব নুরুল হোসাইন নুরী। এসময় অন্যন্য শিক্ষকদের মাঝে অংশ নেন, জাফর আলম ফারুকী, ছৈয়দ করিম,বাবু সুবীর দাস,লুৎফুন্নেছা খানম,রুজিয়া বেগম, সেলিনা সুলতানা,ফিরোজা আক্তার,মামুনুর রশিদ, মিসবাহ উদ্দিন, আবদু শাকুর,সালাহ উদ্দিন ওতাহমিনা ইয়াছমিন।
