
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
কেশবপুর খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সম্মেলনকে সফল করার লক্ষে ওই কর্মিসভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (২১ আগস্ট-২৬) বিকেলে কেশবপুর খেলাঘর কার্যালয়ে খেলাঘরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই-এর সভাপতিত্বে উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক-আব্দুল মজিদ বড়ভাই, যুগ্ম-আহবায়ক-অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, যুগ্ম-আহবায়কঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব-এস,এম রবিউল আলম। সদ্স্যগণ হলেন, প্রনব মন্ডল মানব, আঃ জব্বার, নজর উদ্দীন সানা, স্বদেশ বিশ্বাস, আকতারুজামান, আব্দুল হান্নান, আবু তালহা নাঈম, উদয় বিশ্বাস ও আমিনুর রহমান। আগামী অনুষ্ঠানটি সফলভাবে করার জন্য সকলের কাছে খেলাঘরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই অনুরোধে জানান।
