খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষ্টি বন্ধন, যশোরের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“আমার সংস্কৃতি আমার পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষ্টি বন্ধন, যশোরের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ২০২৬-২৭ উপলক্ষ্যে আলোচনা, কবিতা পাঠ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শণিবার (২২ আগস্ট-২৬) সকাল ১১ টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। যশোর কৃষ্টবন্ধনের সভাপতি কবি মঞ্জুয়ারা সোনালী-এর সভাপতিত্বে এবং কৃষ্টবন্ধনের সাধারণ সম্পাদক এম,এ কাসেম অমিয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক কবি এম,এন,এস তুর্কি-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট নজরুল ভাবুক, কবি ও বর্ষিয়ান সাংবাদিক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা ঘরামিঘর কেন্দীয় সংসদ, সহ-সভাপতি জনাব এইচ, এম সিরাজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কেন্দ্রীয় সংসদ, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডাঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি কবি, কথা সাহিত্যিক, ছড়াকার ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রাশিদা আখতার লিলি, সহসভাপতি কবি সুরাইয়া শরীফকবি, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল।আলোচনা ও কবিতা পাঠ করেন, কৃষ্টিবন্ধন, শার্শা কমিটির সভাপতি কবি রেবেকা টপি, সাধারণ সম্পাদক কবি বকুল হক, কবি আবু রায়হান, নৃত্যশিল্পী ও প্রচার সম্পাদক আলেয়া আক্তার প্রেমা, বাংলাদেশ বেতার খুলনার শিল্পী চারণকবি বাবুল আহমেদ তরফদার, কবি ভদ্রাবতি বিশ্বাস, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস, অধ্যাপক বেলায়েত হোসেন উজ্বল, কবি ডা. অমল কান্তি সরকার, মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের সভাপতি কবি নজর উদ্দীন সানা। আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার, কবি রবিউল ইসলাম, জনাব শাহজান নান্নু, জনাব রুমিচা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন চারণকবি বাবুল তরফদার, পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ্বাস এবং সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নজরুল সঙ্গীত পরিবেশন করেন কবি এম এন এস তুর্কী, কবি বকুল হক, কবি নজর আলী সানা প্রমুখ। নজরুল বর্ষ উদযাপনে কবিতা পাঠ ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পী, কবি, সাহিত্যিকদের উপস্থিতিিতে অনুষ্ঠানটি যেন একটি মিলনমেলায় পরিণত হয়েছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT