খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

দাকোপে ভিপি সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি     

দাকোপে আদালতের আদেশ অমান্য করে সরকারী ভিপি সম্পত্তি অবৈধভাবে জোর জবরানে দখলে চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার সকাল ১০টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগি উপজেলার কামারখোলা ইউনিয়নের চান্নিরচক এলাকার বয়স্ক মনোরঞ্জন রায় বলেন, শ্রীনগর কালিনগর মৌজায় এস এ ৬৮৬, ৬৮৬/১ ও ৩৩ নম্বর খতিয়ানের ১.৩৮ একর জমি আমার পূর্ববর্তী রেকর্ডীয় মালিক রথিকান্ত গং ৫/৮৪-৮৫ নং ভিপি লীজ গ্রহীতা হিসাবে লীজ খরিদ করিয়া ভোগ দখলে থাকা কালে তার নিজেস্ব সম্পত্তি এবং এই সম্পত্তি আমার কাছে হস্তান্তর করে। আমিও ওই লীজ কেস অনুযায়ী সরকারের নিকট থেকে লীজ গ্রহন করিয়া প্রায় ৪০ বছর যাবৎ ভোগ দখলে আছি। কিন্তু গত বছর থেকে একই এলাকার পরিমল ঢালী গং আমার সরকারী লীজ অগ্রাহ্য করে নিজ নামে লীজ খরিদ করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে দাবি করে। সেখানে নিম্ন আদালতে ডিসি আর কাটার জন্য আদেশ দেন। কিন্তু পরিমল ঢালী ওই জমির কোন কো-শেয়ারার না হওয়ার জন্য নিম্ন আদালত থেকে ডিসি আর পায়নি। আমি ওই বিতর্কিত আদেশের বিরুদ্ধে কবলাকৃত দলিল বনিয়াদে ঢাকা সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনে ৭০৩১/২৫ নম্বর কেসে স্থায়ী স্থিতিবস্তা নির্দেশ পেয়ে উক্ত জমিতে আমি প্রতি বছরের ন্যায় চাষ কারকিত এবং ফসলাদি উৎপাদন করে আসছি। ইতি মধ্যে পরিমল ঢালী সরকারী লীজ ভুক্ত জমি ডিসি আর না পাওয়ার সত্বেও দলবদ্ধ ভাবে সরকারী সম্পত্তি আত্নসাত করার জন্য আমার দখলীয় জমিতে প্রবেশ করে আমাকে মারপিট করে এবং আমার রোপন কৃত ধানের চারা উপড়ে ফেলেছে। এঘটনায় ভূক্তভোগি মনোরঞ্জন প্রসাশনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন কোমল রায়, নিতাই রায়, পবিত্র বাছাড়, শিবপদ রায়, সুরঞ্জন রায়। এবিষয়ে অভিযুক্ত পরিমল ঢালী বলেন, আমি কামারখোলা ইউনিয়ন পরিষদে মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছি। সেখানে যে বিচার হবে আমি তাই মেনে নিবো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT