খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও ইউনিয়ন শাখার কার্যালয় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গতকাল বিকেলে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজলের জন্যও দোয়া করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আলমসহ ঈদগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও যুবদল, ছাত্রদল,কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল আলম কোম্পানি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতি শীল করার আহ্বান জানান।দোয়া মাহফিলে দেশ, জাতি, বিএনপি ও দলের নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT