খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান অ্যাড.কামরুলকে সংবর্ধনা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান, তরুন আইনজীবি কামরুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ০২ ব্যাচের বন্ধু, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয়  ব্যক্তিরা উপস্থিত থেকে তরুন অ্যাডভোকেট কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা,অভিনন্দন জানান।বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার একজন কৃতি সন্তান হিসেবে অ্যাডভোকেট কামরুল ইসলামের ডেপুটি অ্যাটর্নি জেনারেলে নিয়োগ শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি ঈদগাঁও তথা কক্সবাজারবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর এই অর্জনে এলাকার তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে ঈদগাঁওর পরিচিতি আরও উজ্জ্বল হবে।জানা যায়, ৩০ জুলাই ২০২৬ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তরুন অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে দেশে ৮৬জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পান। অ্যাডভোকেট কামরুল ইসলামের পিতা নূরুল ইসলাম। তাঁর বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এক জন সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্বে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে গৌরবের। তাঁর এই সাফল্য প্রমাণ করে, মেধা, অধ্যবসায়, সততা ও যোগ্যতা থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছানো সম্ভব।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT