খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপসার সমাজসেবক আবুল কালাম আজাদের পিতা ইয়াকুব আলী মাস্টার ইন্তেকাল করেছেন

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো. আবুল কালাম আজাদ-এর পিতা মো. ইয়াকুব আলী মাস্টার শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৬টা ৫০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।শোক প্রকাশ করে আবুল কালাম আজাদ বলেন, আমার পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক, সমাজসেবক ও ধর্মপ্রাণ মানুষ। তিনি সারাজীবন মানুষের সেবা করে গেছেন। তার আদর্শ, নীতি ও উপদেশ নিয়েই আমরা বড় হয়েছি। এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থাকতেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি সবার কাছে আমার পিতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদেরকে শোক সইবার তৌফিক দেন।মরহুমের জানাজা নামাজ আজ শনিবার যোহরবাদ আনন্দনগর নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মো. ইয়াকুব আলী মাস্টার আনন্দনগর ও আশপাশের গ্রামে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। শিক্ষকতা ও সমাজসেবার মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT