খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় ৯ম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান নিখোঁজ

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার খালিশপুরে *সাকিব হাসান (১৫)* নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৬ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।নিখোঁজ সাকিব হাসান খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসুজ্জোহা ডিয়ারের ছেলে। সে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগস্ট থেকে সাকিবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর তার বাবা-মা, আত্মীয়স্বজন ও বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাকিব অত্যন্ত বিনয়ী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।সাকিবকে খুঁজে পেতে ২০ আগস্ট ২০২৬ খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৯৩ এবং জিডি ট্র্যাকিং নম্বর WOR7FL।নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সদস্য কিংবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সাকিব হাসানকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT