খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার

[ccfic]

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেরিনার (৪৫) কে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পুডিয়ে হত্যাকান্ডের সাথে জডিত ২ জনকে থানা পুলিশ গ্রেফতার সহ আলামত জব্দ করেছে ।গত ১৮ আগষ্ট মংগলবার বিকেলে আনুমানিক ৫টার সময় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত মনিহারি গ্রামের প্বার্শে তালপুকুর এলাকার একটি নির্জন আমবাগান থেকে পোড়া অবস্থায় মেরিনা( ৪৫) এর মরদেহ উদ্ধার করে।স্হানীয় সুত্রে জানা যায় যে, গত মংগলবার বিকেলে দিকে আমবাগানে সম্পূর্ণ পোড়া অবস্থায় মরদেহ পডে থাকতে দেখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অতিদ্রুত থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্হল থেকে সম্পূর্ণ পোড়া অবস্থায় নারীর মরদেহ এবং মরদেহের পাশে পড়ে থাকা একটি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে । এ ঘটনার জাতীয় পরিচয় পত্রে তার নাম ছিল মোসাঃ মেরিনা । তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত দিঘি পাডা গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলা সিহাডা ইউনিয়নের সরকার পাডা গ্রামের দোজ মোহাম্মদের মেয়ে । এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে পুরো বিষয়টি নিয়ে গভীর ভাবে তদন্তও অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৯) কে গ্রেফতার করে। তার তথ্য মতে মোজাম্মেল হকের ছেলে মোঃ তারেক রহমান(২১) কে গ্রেফতার করে। উভয় গ্রাম- মডলই, থানা -ধামইর হাটএ দুই জন হত্যাকান্ডের সাথে জডিত থাকার বিষয় এবং লাশের পরিচয় নস্ট করার লক্ষে পেট্রোল দিয়ে পোডানো হয় বলে স্বিকার করে । সে সাথে হত্যাকান্ডের ব্যবহারিত আলামত জব্দ করে পুলিশ ।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT