খুলনা, বাংলাদেশ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

[ccfic]

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “দুনিয়ার মজদুর, এক হও—এক হও” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ উপ-শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, বীরগঞ্জ উপ-শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় ডেকোরেটর শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান। সভা সঞ্চালনা করেন গণেশ চন্দ্র রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিম, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল এবং খানসামা উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম।সভায় নবনির্বাচিত বীরগঞ্জ উপ-শাখা কমিটির সভাপতি জামাল মিয়া, সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুবাস বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অমিত্য রায়, কোষাধ্যক্ষ নিতাই সেনসহ কমিটির সদস্য মোসেদুল ইসলাম, মতি রায়, আইজুল ইসলাম, ধনজয় রায়, জীবন রায় ও কালী আসেন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বলেন বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার কোনো বিকল্প নেই। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি ডেকোরেটর শ্রমিকদের স্বার্থে ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।পরিচিতি সভাকে ঘিরে নবনির্বাচিত কমিটির সদস্য ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT