খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

ভারুয়াখালীতে ফসলী জমি দখলের অপচেষ্টা, পুলিশী সহায়তায় উদ্ধার 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :কক্সবাজার সদরের ভারুয়াখালীতে দিনদুপুরে ফসলী জমি দখলের অপচেষ্টা লিপ্ত একটি মহল।জানা যায়, ইউনিয়নের করিম সিকদার পাড়ায় মৃত আবু শামার পূত্র নুরুল কবিরের ও বিবাদী গংয়ের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চল আসছে। উক্ত জায়গাটি বিষয়ে সিনি য়র সিভিল জজ আদালতে বিচারাধীন রয়েছে।দো-তরফা শুনানী না হওয়া কালত্বক নালিশী তফসীলভূক্ত জমিতে দখল বিষয়ে স্থিতাবস্থার আদেশ প্রদান করা সত্ত্বেও বিবাদীগন কৌশলে ২১ আগষ্ট (শুক্রবার) সকাল আনুমানিক দশ টার দিকে করিম সিকদার পাড়া এলাকায় জমি দখলের উদ্দেশ্যে ধানের চারা রোপনের চেষ্টা চালায়। কিন্তু পরক্ষণেই বাদী খবর পেলে দ্রুত ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হন।পরবর্তীতে কাগজপত্র দেখে ফসলী জমি থেকে তাদেরকে তুলে দেন। এই ব্যাপারে বাদী নুরুল কবির জানান, আমার পিতা মরহুম আবু শামা জীবিত থাকা কালীন প্রায় ১০/১২ বছর পূর্বে দুই ফুফির কাছ থেকে বিরোধপূর্ণ ফসলী জমি ক্রয় করি।কিন্তু পিতার মৃত্যুের পর থেকে বিবাদীগং উক্ত কেনা জায়গা নিয়ে বার বার বাঁধা সৃষ্টি করে যাচ্ছেন। বাদীর বড় বোন মিনুন্নাহার উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাদীপক্ষের সাথে সুরাহার চেষ্টা করলেও তারা কালক্ষেপণ করে যাচ্ছেন।  সচেতন মহলের দাবী, তদন্ত পূর্বক এ জায়গাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করণে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিনীত আহবান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT