
এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার):কক্সবাজারের ঈদগাঁওর মাঠজুড়ে ভাদ্র মাসের শুরুতে আমন ধান রোপণে ব্যস্ততার ধুম পড়ে। কৃষকরা আমন ধান চাষে কোমর বেধে নেমেছে জমিতে। ব্যাপক স্বস্তিতে দল বেঁধে নেমে পড়েছে আমন ধান চাষে হালচাষ করতেঈদগাঁও উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টিতে আমন ধান চাষাবাদে ভোর সকাল থেকে কৃষকরা জমিতে ট্রাকটার দিয়ে হালচাষ করে জমি প্রস্তুত করতে ব্যস্তসময় পার করে যাচ্ছেন।পাশাপাশি কৃষকরা চারা রোপন করছেন নানা অঙ্গ-ভঙ্গির মাধ্যমে। কোন মাঠে ২/৩ জন, আর কোন মাঠে ৪/৫ জন, কোন মাঠে বেশি কৃষকরা ধান রোপনে ব্যস্তমুখর।ঈদগাঁওমাইজপাড়া ,মেহেরঘোনা, কলেজগেইট, চান্দেরঘোনা, কালিরছড়া,৷ ট্রান্সপোট এলাকাসহ বিভিন্ন এলাকার ফসলী মাঠে সবুজ ধান চারা রোপনে কৃষকরা পদচারনায় মুখরিত হয়ে উঠে।কয়জন কৃষক জানান, ভাদ্র মাসে আমন ধান চাষাবাদ চলছে মাঠজুড়ে। সবুজ ধানের চারা রোপনে হিড়িক পড়েছে মাঠে মাঠে।জানা যায়,কৃষকরাও জোরেশোরে কোমর বেঁধে জমি চাষ করতে ঝুঁকে পড়েন। আশা করা যাচ্ছে সপ্তাহের মধ্যে প্রায় জমি রোপণ করা শেষ হয়ে যাবে কৃষকের।ধান রোপনে ব্যস্ত কৃষক মোহাম্মদ আলম,নুরুল আজিম জানান,ভাদ্র মাসে বৃষ্টির পানিতে এবার ধান রোপন চলছে ফসলী মাঠে।মাছুয়াখালী এলাকার এক স্থানীয় চাষী জানান, এককানি জমিতে চাষাবাদ করে যাচ্ছি। ধান রোপনে আরো সপ্তাহখানিক সময় লাগতে পারেঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, সাড়ে ৭ শত হেক্টর জমিতে এবছর আমন ধান রোপনের প্রায় শেষ সময়। নানান বিষয়ে কৃষকদের সাথে যোগা যোগ অব্যাহত রয়েছে।
