
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে “নজরুল বর্ষ” ও “রক্তাক্ত ৩৬ জুলাই” উপলক্ষে কবিতা পাঠ, সঙ্গীত ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগষ্ট-২৬) সকাল সাড়ে দশটায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের আয়োজনে” সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ডাঃ মোকাররম হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক হোসেন আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম, এ কাশেম অমিয়।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও গীতিকার, বিশিষ্ট নাট্যকার শরিফুল আলম, কবি, কথা সাহিত্যিক, ছড়াকার ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রাশিদা আখতার লিলি, কবি অরুণ বর্মন, অধ্যাপক সুরাইয়া শরীফ, কেএম শহীদুল্লাহ, সাইফুদ্দিন সাইফুল। কবিতা পাঠে অংশ নেন, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি মোঃ মুজিবুর রহমান, কবি রশিদ শিমুল, কবি এএফএম মোমিন যশোরী, কবি সানজিদা ফেরদাউস, কবি নাসির উদ্দিন প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন, কবি ও কন্ঠশিল্পী বকুল হক, শরীফ হোসেন ধীমান ও গাজী শহিদুল ইসলাম।
