খুলনা, বাংলাদেশ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে

ডুমুরিয়ায় নকল-ভেজাল ওষুধ প্রতিরোধে বিসিডিএস ও ওষুধ প্রশাসনের মতবিনিময়

[ccfic]

ডুমুরিয়া চুকনগর প্রতিনিধি:মোঃ মনিরুজ্জামান (মনি)

খুলনার ডুমুরিয়ায় ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন ফার্মেসির তালিকা প্রণয়ন এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) দক্ষিণ ডুমুরিয়ার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইসলাম উদ্দিন শেখের সভাপতিত্বে ও বাংলা‌দেশ কে‌মিস্টস এ্যন্ড ড্রা‌গিস্টস স‌মি‌তি (বিসিডিএস) দক্ষিণ ডুমুরিয়ার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সোহেল এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল বারি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মফিজুল ইসলাম এবং গীতা পাঠ করেন অর্জুন রায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:মো. সাদ্দাম হোসেন, তত্ত্বাবধায়ক, ওষুধ প্রশাসন অধিদপ্তর (খুলনা জেলা কার্যালয়)প্রভাষ কুমার দাস, ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন ল্যাবরেটরিজএম এ জলিল, সিনিয়র সহসভাপতি, বিসিডিএস (দক্ষিণ ডুমুরিয়া)আ. মান্নান মোড়ল, সভাপতি, বিসিডিএস (উত্তর ডুমুরিয়া)মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিসিডিএস (উত্তর ডুমুরিয়া)।এছাড়াও কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসদের পক্ষে অসীম কুমার দে, কমল রাহা, অমল সাহা প্রমুখ বক্তব্য দেন। সভায় শতাধিক ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক আব্দুল বারি ওষুধ বিক্রি ও মজুতের বিষয়ে বেশ কিছু কঠোর দিকনির্দেশনা ও হুঁশিয়ারি প্রদান করেন: ড্রাগ লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওষুধ বিক্রি, মজুত, বিতরণ বা প্রদর্শন করা সম্পূর্ণ নিষেধ।অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় ওষুধ মজুত করা যাবে না।রেজিস্ট্রেশন ছাড়া ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রি, বিতরণ বা মজুত করলে আইনানুযায়ী শাস্তির আওতায় আনা হবে।নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো ওষুধ বা কাঁচামাল বিক্রি করা যাবে না।সরকারি ওষুধ বিক্রি অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন দণ্ডনীয় অপরাধ।সরকার কর্তৃক নিষিদ্ধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনোভাবেই দোকানে রাখা বা বিক্রি করা যাবে না।অনুষ্ঠান শেষে উপস্থিত ঔষধ ব্যবসায়ীদের মাঝে প্রধান মন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ উদ্যোগ বাস্তবায়নের জন্য খুলনা জেলা বিসিডিএস এর সহযোগিতায় গাছের চারা বিতরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT