খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

পাইকগাছা প্রশাসন ও পাইকগাছা উপজেলাবাসীসহ সমগ্র দেশবাসীর ও প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: একটি তরুণ জীবন বাঁচাতে এগিয়ে আসুন! টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলেও একটি শেয়ার করে দিবেন যেন কোন সহৃদয় ব্যক্তির চোখে পড়ে..জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসএসসি ব্যাচ ১২-এর ইমরানের ছোট ভাই আরাফাত এসএসসি ২০১২ ব্যাচের মো. ইমরান হোসেনের আপন ছোট ভাই মো. আরাফাত হোসেন দীর্ঘ ৫ বছর ধরে দুরারোগ্য ব্যাধি ব্রেন টিউমারের সাথে পাঞ্জা লড়ছেন।প্রায় ৫ বছর আগে খুলনা সিটি মেডিকেলের নিউরো সার্জন ডা. ইব্রাহিম খলিল তার ব্রেন টিউমার শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর রাজশাহী, ঢাকা ও খুলনািসহ দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন চিকিৎসা চলার পর চিকিৎসকরা জানান, দেশে এই অপারেশন সফল হওয়া সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে তখন রোগীকে ভারতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এই ৫ বছরে তার চিকিৎসায় ১৬ লাখ টাকা ব্যয় হয়ে গেছে, যা সম্পূর্ণ পরিবারটি নিজেদের উদ্যোগে বহন করেছে। ২ বছর আগে ভেলোরের সিএমসি (CMC)-তে যাওয়ার পর ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার নিশ্চিত করেন। টিউমার ছোট থাকায় সে সময় ডাক্তার ৬ মাসমেয়াদি ওষুধ দেন। দেশে ফিরে ওষুধ খেয়ে কিছুদিন সুস্থ থাকার পর সে আবার অসুস্থ হয়ে পড়ে।দেশের পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে সময়মতো তাকে পুনরায় ভারতে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসাসহ ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে পুনরায় গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে, তার অবিলম্বে জরুরি অপারেশন প্রয়োজন, অন্যথায় তার চোখ নষ্ট হয়ে যেতে পারে।এই জরুরি অপারেশন ও আনুষাঙ্গিক খরচ বাবদ প্রয়োজন ৮ লাখ টাকা। পরিবারের শেষ সম্বল জমি বিক্রি করে ৫.৫ লাখ টাকা সংগ্রহ করে চিকিৎসা চালানো হলেও অপারেশন শুরুর আগেই সেই টাকা শেষ হয়ে যায়। বর্তমানে অপারেশন ও পরবর্তী চিকিৎসার জন্য আরও ২.৫ লাখ টাকা অতি জরুরি, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা আর কোনোভাবেই সম্ভব নয়।তহবিলের অভাবে একটি তরুণ জীবন আজ হুমকির মুখে। আপনাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহায়তা বাঁচিয়ে দিতে পারে আরাফাতকে। অনুগ্রহ করে আপনাদের সাধ্যমতো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।সহযোগিতার পাঠানোর মাধ্যম: বিকাশ: 01712014774. রকেট: 017120147743. নগদ: 01911117535.ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী: Account Name: Piyash Mondal.Account Number: 1991510112216.Bank Name: Dutch Bangla Bank. Branch: Sonargaon Janapath, Uttara, Sec-10, Dhaka-1230. Swift Code: DBBLBDDH. Routing Number: 090264656.বিশেষ দ্রষ্টব্য: এই বিষয়ে বিস্তারিত কিছু জানার প্রয়োজন হলে দয়া করে সরাসরি মেসেজ করুন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT