খুলনা, বাংলাদেশ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

টেন্ডার হল সাত বছরও ভবন নির্মাণ হয়নি বৃদ্ধাশ্রমে চলছে রংপুর কালিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান

[ccfic]

আড়ঘাটা প্রতিনিধি অনুপম মল্লিক

খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কালিবাটী 58 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সরকারি বরাদ্দ টেন্ডার সম্পন্ন হল দীর্ঘ ৭ বছর ভবন নির্মাণ কাজ শেষ হয়নি ।ফলে ২০১৯ সাল থেকে বিদ্যালয়টির ৬২ জন শিক্ষার্থী এলাকার একটি বৃদ্ধাশ্রমে অত্যন্ত সীমিত সুযোগ সুবিধার মধ্য পাট গ্রহণ করছে এতে শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা যায় চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য ৮৭ লক্ষ ৩৩ হাজার ৯৪ টাকা। বরাদ্দ দেয়া হয় চুক্তি অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল ২০২৪ এবং শেষ হবার কথা ছিল ১৬ জানুয়ারি ২০২৫। তবে অজ্ঞাত কারণে কাজটি মাঝপথে বন্ধ হয়ে যায় প্রকল্পের ঠিকাদার ছিলেন ঝিনাইদহের আরাপপুর এলাকার মোঃ শরিফুল ইসলাম নির্মাণ কাজ তদারকির দায়িত্বে ছিলেন তৎকালীন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আতাউল গনি মিন্টু। এ বিষয়ে ঠিকাদার শরিফুল ইসলাম বলেন কাজটি বাস্তবায়নের সময় নানা জটিলতার মুখোমুখি হয়েছি।কাজ শেষ করতে না পারায় আমার ব্যাংক গ্যারান্টির প্রায় পাঁচ লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছে। সে সময় প্রকল্পের দায়িত্ব ছিলেন তৎকালীন উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বর্তমানে উপজেলা প্রকৌশলী নুরুল হুদা বলেন রংপুর কালীবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজের সময় আমি ডুমুরিয়া কর্মরত ছিলাম না।পরবর্তীতে এখানে যোগদান করেছি। সে সময় সরকার প্রকল্প টি বাতিল করেছে নতুন করে ভবন নির্মাণের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে। বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছন্দা বিশ্বাস এবং সহকারী শিক্ষিকা নিপা রায় ও শ্রাবন্তী সরকার জানান। প্রায় ৭-৮ বছর ধরে তারা বৃদ্ধাশ্রমের পাঠদান করছেন কিংবা প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ নেই বৃষ্টি এলে পানি পড়ে। তবুও শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে যেতে হচ্ছে তারা দ্রুত বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের দাবি জানান।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক উৎপল মন্ডল বলেন শিক্ষকরা অত্যন্ত কষ্ট করে পাঠদান করছেন শিক্ষার মান উন্নয়নের জন্য দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কোন বিকল্প নেই। দ্রুত কাজ শুরুর প্রয়োজন।সরে জমিনে দেখা যায় পঞ্চাশ শতক জমির উপর বিদ্যালয়ের নিজস্ব জায়গা থাকলেও সেখানে কোন ভবন নেই পুরো জায়গাটি ফাঁকা পড়ে আছে। যেখানে ৫ জন শিক্ষকের পথ থাকার কথা সেখানে বর্তমানে কর্মরত আছেন মাত্র তিন জন নারী শিক্ষিকা তারা ৬২ জন শিক্ষার থেকে বৃদ্ধাশ্রমের সীমিত পরিসরে পাঠদান করছেন। স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT