খুলনা, বাংলাদেশ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

কেশবপুরে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান  

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।মঙ্গলবার (১৮ আগস্ট-২৬) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রথম থেকে দশম শ্রেণির ৫২ জন শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোছাঃ আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক গ্রুপে ১ম হয়েছে আহনাফ ইসলাম অয়ন, ২য় হয়েছে শ্রেয়াস কুন্ডু, ৩য় হয়েছে সাইবা ইসলাম আস্থা। খ গ্রুপে ১ম হয়েছে অভ্রতনু দাশ, ২য় হয়েছে রুদ্রনীল দাশ, ৩য় হয়েছে জান্নাতুল ফিরদাউস। গ গ্রুপে ১ম হয়েছে রাজদীপ দও, ২য় হয়েছে তাহমীদ মুক্তাকী আহনাফ, ৩য় হয়েছে রাফসানা আফরিন। বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। চিত্রাঙ্কন শেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কেশবপুরে প্রথম দিন রোববার অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির পক্ষ থেকে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কার্প জাতীয় মাছ উৎপাদনে মোঃ মোখলেসুর রহমান মুকুল, চিংড়ি চাষে সুমন শেখ, পোনা মাছ চাষে রিপন হোসেন, অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনে মেহেদী হাসান এবং মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য জহরুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়।দ্বিতীয় দিন সোমবার ছিলো, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা এবং জনবহুল স্থানে (কেশবপুর পৌরসভা) প্রামাণ্য চিত্র প্রদর্শন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT