খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

ডুমুরিয়ায় মাছ চাষিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

[ccfic]

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ পুকুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী মৎস্য খাতের প্রসার এবং মৎস্যজীবীদের শারীরিক কসরত ও বিনোদনের অংশ হিসেবে এই সাঁতার প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যচাষি ও সাধারণ মৎস্যজীবীরা অংশ নেন। পুরো এলাকা জুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দাদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাতারুদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।মেলায় উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন:”মৎস্যজীবীরাই আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। মাছ উৎপাদনে স্বনির্ভরতা বজায় রাখার পাশাপাশি তাঁদের কর্মোদ্দীপনা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষে উৎসাহিত করতে আমরা নিয়মিত এমন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।”অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন দাস এবং ইউআরসি ইন্সট্রাক্টর ও খর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মোসলেম আলী। তাঁরা বলেন:”এ ধরনের গ্রামীণ ক্রীড়া আয়োজন কেবল বিনোদনই জোগায় না, বরং স্থানীয় মৎস্যজীবীদের পারস্পরিক ভাতৃত্ববোধ বাড়াতে বড় ভূমিকা রাখে। ডুমুরিয়ার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে এ জাতীয় উদ্যোগ সত্যি প্রশংসনীয়।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সফল মৎস্যচাষি, সাধারণ মৎস্যজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মুখে আনন্দের হাসি পুরো আয়োজনকে সফল করে তোলে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT