
আবিদুর রহমান আলিফ
আজ ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার সুস্থ ও ইতিবাচক বিনোদনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলীয় চেতনা বৃদ্ধির লক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গাজী আলাউদ্দিন, আবু তৈয়ব সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতি আয়োজনকে করেছে উৎসবমুখর। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনে নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করেছে এ আয়োজন।
