খুলনা, বাংলাদেশ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

চার দেশে প্রবাসী বাংলাদেশিদের ইন্টারনেট ব্যবহারে দূতাবাস সতর্কবার্তা

[ccfic]

ডেস্ক :

চার দেশে প্রবাসী বাংলাদেশিদের ইন্টারনেট ব্যবহারে দূতাবাস সতর্কবার্তা দিয়েছে।রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ইন্টারনেট ব্যবহারের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়, আইনি জটিলতা এড়াতে এবং দেশের ভাবমূর্তি বজায় রাখতে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সংবেদনশীল বিষয়ে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বা শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অমান্য করে উসকানিমূলক বা উগ্রপন্থী কার্যক্রমকে সমর্থন করে—এমন যেকোনো ধরনের পোস্ট প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে প্রবাসীরা যাতে কোনো ধরনের স্থানীয় আইনি ঝামেলায় না পড়েন, সেই লক্ষ্যেই দূতাবাস এই কঠোর সতর্কবার্তা জারি করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT