খুলনা, বাংলাদেশ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

কেশবপুরের ধর্মপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া খাতুন

[ccfic]

পরেশ দেবনাথ, নিশেষ প্রতিনিধি  

কেশবপুর উপজেলার দুই নং সাগরদাঁড়ী ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া খাতুন।সোমবার (১৭ আগষ্ট-২৬) সকাল ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ওই সভার আয়োজন করা হয়। সভায় চিংড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব সদর উদ্দিন মোড়ল-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মোশারাফ হোসেন-এর সঞ্চালনায় সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা ছাত্রদলের সাবেক নেতা শাহীন সরদারের সহধর্মিনী সুরাইয়া শাহীন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব শেখ সিরাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম। ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিদ্যুৎসাহী সদস্য নুরুল ইসলাম মোল্লা, অভিভাবক সদস্য সিরাজুল শেখ, অহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি বাবু দীপঙ্কর, মহিলা অভিভাবক সদস্য রেশমা খাতুন ও শারমিন খাতুন। উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী সরদার, মফিজুল ইসলাম সরদার, ফজলু সরদার, জাহিদ হাসান, আবু হুরায়রা।উপস্থিত ছিলেন, বিদ্যালয় এর সিনিয়র শিক্ষিকা শাহনাজ পারভীন ও শাহানারা পারভীন। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং সভা শেষে শিক্ষার্থী ও শিক্ষাকদের উদ্দেশ্যে নতুন কমিটি সভাপতি বলেন বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে বিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।পরিশেষে সকলের সুসাস্থ ও দীর্ঘ আয়ু কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT