
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ইসলামপুরের খান বীচের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন পরিবেশ ও নিরাপত্তা রক্ষার দাবী জানান স্থানীয় সচেতন লোকজন। এ পর্যটন স্পটের পরিবেশ নষ্ট এবং আগত পর্যটকদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি যেন না হয় সে বিষয়ে সু-নজর রাখার আহবানও জানান।জানা যায়, খান বীচ নামক বিনোদন স্পটে পড়ন্ত বিকেলে স্থানীয়সহ পাঁচটি ইউনিয়নে গ্রামীন জনপদের ভ্রমণ পিপাসু,দূরদূরান্তের নারী-পুরুষরা ছুটে এসে থাকেন বৈকালিক সময়ের বিনোদন ও নির্মল বাতাসের স্বাদ নিতে। প্রায়শ বীচ পয়েন্টে সহস্রাধিক ভ্রমণ পিপাসুদের পদচারনায় মুখরিত থাকেন। কেউ আসেন ভাইয়ের সাথে, কেউ কেউ আসেন আপনজনের সাথে। আঁকা-বাঁকা সড়ক,দুপাশ জুড়ে স্বচ্চ জলরাশির নয়না বিরাম সৌন্দর্য মন কেড়ে নেয় ভ্রমণে আসা লোকজনদের। স্থানীয়রা জানান, খান বীচে ঘুরতে এসেই আড্ডা পরবর্তী তাদের কেউ কেউ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একদিকে যেমন পর্যটন কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে,অন্যদিকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।ভ্রমণে আসা কজন জানান, খুবই দৃষ্টিনন্দন এলাকা খান বীচ। নিরাপত্তা ও সৌন্দর্য ধরে রাখা সকলের দায়িত্ব। সচেতন মহল জানান, খান বীচে এলাকার সৌন্দর্য আর নিরাপত্তা রক্ষা সময়ের দাবি।অন্যথায় বীচটির প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন পরিবেশ ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি,গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করার দাবি জানান স্থানীয়রা।স্থানীয় জনগণও সমন্বিত উদ্যোগের মাধ্যমে খান বীচের সৌন্দর্য, শৃঙ্খলা আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করে সচেতন নাগরিকরা। খান বীচকে নিরাপদ, পরিচ্ছন্ন,পরিবারবান্ধব পর্যটনকেন্দ্রে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ও জানান তারা।
