খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ হাইস্কুল মাঠ সংস্কার দাবী 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

উপযুক্ত সংস্কার,রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় রূপ নিলো ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠটি। এ মাঠকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। একসময়ে মুখরিত খেলার মাঠটিতে কোন উন্নয়ন, সংস্কার কাজ না হওয়ায় বিপাকে ক্রীড়ামোদীরা। ফলে মাঠটি বর্তমানে খেলাধুলার প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।নিয়মিত ফুটবল অনুশীলন করে যাচ্ছেন নানা কষ্টের বিনিময়ে। যেটির ফলে বহু তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে ক্রমশ বিমুখ হয়ে যাচ্ছেন। মাঠটি অতীত ঐতিহ্য ফিরিয়ে এনেই যুবসমাজ কে পুনরায় মাঠমুখী করতে জলাবদ্ধতা নিরসন কল্পে খেলার মাঠ সংস্কারের বিকল্প নেই। যুবসমাজকে বিপথগামীতা,মাদকের হাত থেকে রক্ষা করে সুস্থ মানসিক বিকাশের স্বার্থে মাঠটি জরুরী ভিত্তিক সংস্কার জোরালো দাবী স্থানীয় সচেতন মহলের। জানা যায়, দক্ষিণ চট্টলার অন্যতম বানিজ্যিক শহর ঈদগাঁও বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হাই স্কুল মাঠে রাজনৈতিক ও নির্বাচনী সমাবেশ হয়ে থাকে। সরকারী ও বেসরকারী নানান কর্মসূচী এ মাঠে আয়োজন করা হয়। প্রতিবছর ইসলামী সম্মেলন হয়। বনাঢ্য ব্যবসায়ীও রাজনৈতিক ব্যক্তিবর্গের মৃত্যুতে জানাযার মাঠ হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীডা প্রতিযোগীতার নানান ইভেন্ট ঐতিহ্যেবাহী খেলার মাঠে হয়। একসময়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হতো হাইস্কুল মাঠে। যেখানে ঢাকা,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ক্লাবের নামকরা ফুটবলারদের পদচারনায় মুখরিত হয়ে উঠতো। এছাড়াও এই মাঠে নাইজেরিয়ান খেলোয়াড়দের পা পড়েছে।বাজার কেন্দ্রীক খেলার মাঠটি পরিপূর্ণ সংস্কার করলে উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নেওয়া সম্ভব হয়ে উঠবে। সংস্কার কাজে এগিয়ে আসার আহবান সংশ্লিষ্ট কতৃপক্ষকে। আরো জানা যায় প্রাচীনতম ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বেশ কয়জন ফুটবলার জাতীয়,বিভাগীয়,জেলা পযার্য়ে খেলার সৌভাগ্য অর্জন করেছে। মাঠ ঘুরে দেখা যায়, চলমান বর্ষায় বৃষ্টিপাতের পানি মাঠের বিভিন্ন অংশে জমে খেলাধুলা তো দূরের কথা, হাঁটা-চলাতেও দায় হয়ে পড়েছে।ফুটবল কোচ দিদারুল ইসলাম জানান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠটি মিনি স্টেডিয়াম করার যোগ্যতা রাখে। না হয় খেলার এ পুরানো মাঠটি সংস্কার করে নিয়মিত ফুটবল প্যাকটিস সহ খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলার দাবী। সাবেক ফুটবলার ছৈয়দ করিম জানান, প্রাণকেন্দ্র অবস্থিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলার উপযোগী করলে ভাল হবে। মাইজ পাড়া ক্রীড়া সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম জানান, জনসমাগম স্থান হলো হাইস্কুল মাঠ। সংস্কারের মাধ্যমে মাঠের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT