খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

বেলাবোতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

[ccfic]

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি: 

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এসব অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। সমাজ থেকে এই বর্বরতা দূর করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান কাজলসহ মহিলা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মানববন্ধন থেকে অবিলম্বে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT