খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন 

[ccfic]

কামাল খান 

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপদ্যকে সামনে রেখে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রথমে উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালীটি উপজেলা চত্তরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর ইউএনও’র বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬-আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মেঃ ইউসুফ হোসেন খান,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী মার্জিস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, জেলা বিএনপি উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সকল শ্রেণীর উপজেলা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT