খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান (খুলনা )পাইকগাছা প্রতিনিধি

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।পাইকগাছা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা: আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে মৎস্য চাষ ও পোনা ব্যবসায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও কিশোর কুমারকে এবং পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য মো. রেজাউল করিমকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT