
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর বাজারের মাইকেল মোড় এলাকায় PTF-এর নতুন আফিস দোয়া অনুষ্ঠানের মাধ্যম উদ্বোধন করা হয় এবং সাইন বোর্ডে উল্লেখিত প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়।রোববার (১৬ আগস্ট-২৬) কেশবপুর PTF-এর নতুন আফিসে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)-এর চেয়ারম্যান এ,কে আজাদ (ইকতিয়ার)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় চিকিৎসা সমিতি, বাংলাদেশ (এনএমএ)-এর মহাসচিব ও জাতীয় সমন্বিত চিকিৎসা পরিষদ বাংলাদেশ (এনসিআইএম)-রেজিস্ট্রার-অধ্যাপক (ড.) এম.জি. ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশন্যাল ফিজিশিয়ান (ড.) মোঃ সোনাম উদ্দীন সোহেল মহাসচিব-ন্যাশনাল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এনডিএমএ), মহাসচিব- ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ (পিডিএফ) ও পরিচালক (এইচইটি)- ভূইয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ (বিডিএফ)।পল্লী চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রাম ডাঃ সিরাজুল ইসলাম, সিমান্ত দাস, তাজামূল হক, আসমতুল্লাহ, শ্যামল রায় প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার বলেন, আমার প্রতিষ্ঠানের নতুন আফিসের শুভ উদ্বোধন করা হলো এবং সাথে সাথে নিয়মনীতি অনুসরণ করে আরও যুক্ত হলো (কমপ্লিমেন্টারি / ইন্টিগ্র্যাটিভ মেডিসিন/নার্সিং এ ডিপ্লোমা পাঠদানকারী প্রতিষ্ঠান)। প্রতিষ্ঠানটির মাধ্যমে স্বাস্থ্য ও নার্সিং বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই উদ্যোগ যথাযথ সরকারি অনুমোদন ও নিয়মনীতি অনুসরণ করে পরিচালিত হলে কেশবপুরের শিক্ষার্থী ও বেকার যুবসমাজের জন্য এটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
