খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

ডুমুরিয়ার মিকশিমিল ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র সেবা নিয়ে নানা অভিযোগ মাতৃ কালীন কার্ডে ২০০ করে টাকা নেওয়ার অভিযোগ

[ccfic]

আড়ংঘাটা প্রতিনিধি অনুপম মল্লিক

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারি তথ্য থাকলেও রোগীদের ওষুধ নেই বলে ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে একই সঙ্গে মাতৃকালীন কার্ড নিতে ২০০ টাকা করে নেয়ার এবং চিকিৎসক নিয়মিত কর্মস্থলে না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। ২৫ ধরনের ওষুধ রয়েছে কিটের প্যাকেটের তারিখ বাইশে সেপ্টেম্বর ২০২৬ এবং ওষুধের মেয়াদ 2017 সাল পর্যন্ত তবে সরবরাহের তথ্য থাকার পরও রোগীরা কেন ওষুধ পাচ্ছে না এ নিয়ে প্রশ্ন উঠেছে মিকশিমিল গ্রামের নুরজাহান বেগম ৪৫ অভিযোগ করে বলেন হাসপাতালে ওষুধ চাইলে দায়িত্বে থাকা ডাক্তার নিরুপমা ও দেলোয়ার ওষুধ নেই বলে জানান। হিমা খাতুন সহ স্থানীয় কয়েকজন নারী অভিযোগ করেন মাতৃকালীন কার্ড নিতে ২০০ টাকা করে দিতে হয় তাদের আরো অভিযোগ ডাক্তার নিরুপমা বিশ্বাসকে নিয়মিত কেন্দ্রে পাওয়া যায় না। গত ১৬ ই আগস্ট সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি না পাওয়ার অভিযোগ করেন রুদাঘরা গ্রামের গর্ভবতী শ্রাবন্তী গাইন 22 পরে সাংবাদিকদের উপস্থিতির কথা বলার পর ২০০ টাকা ছাড়াই মাতৃকালীন কার্ড দেওয়া হয় বলে তিনি দাবি করেন কমিউনিটি মেডিকেল অফিসার নিরুপমা বিশ্বাস বলেন সাংবাদিক ভাই আপনারা বললে আমি আর রোগীদের কাছ থেকে ২০০ টাকা নেব না। রবিবার কর্মস্থলে না থাকার বিষয়ে তিনি জানান তিনি খুলনায় ছিলেন তবে মিকশিমিল বাজারের মেসার্স সরকার ফার্মেসিতে রোগী দেখা এবং নিয়মিত অফিস না করার অভিযোগের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা মা ও শিশু বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ডাক্তার মোহসেনা ফেরদৌসী বলেন মিকশিমিলইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী মেডিকেল অফিসার নিরুপমা বিশ্বাসের বিরুদ্ধে টাকা নেওয়া ও দায়িত্ব পালনে গাফিলতি সহ যেসব অভিযোগ উঠেছে সেগুলো আমি তদন্ত করে দেখব অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি কিটে ২৫ ধরনের ওষুধ অথচ রোগীর অভিযোগ ওষুধ নেই বিনামূল্য মাতৃকালীন সেবা কেন ২০০ টাকা এ প্রশ্নের সুষ্ঠু তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT