
আড়ংঘাটা প্রতিনিধি অনুপম মল্লিক
খুলনা ডুমুরিয়া থুকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। খুলনার ডুমুরিয়ার থুকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ই আগস্ট রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব কমিটির সভাপতি ছালিমা সুলতানা।সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক বি এম আইয়ুব আহমেদ এস এম জিদাদুল ইসলাম নুরুজ্জামান কিসলু মোহাম্মদ এনামুল মল্লিক ইউপি সদস্য বি এম আদম আলী। এস এম গোলাম মোস্তফা বিএম সামিউল ইসলাম মোঃ জব্বার সরদার খগেন্দ্রনাথ কর্মকার প্রধান শিক্ষক বি এম কামাল হোসেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার কল্যাণে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি নিয়ে আলোকপাত করেন বক্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনপতি জোরদার।
