খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন

[ccfic]

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি

বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আলোচ্য বিষয়ে প্রবন্ধ পাঠ  করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। বক্তব্য রাখেন, নুরুল ইসলাম মকবুল সমন্বয়ক জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখা, নুরুল হুদা সালেহ প্রবীন রাজনীতিক সদস্য বাঙলাদেশ লেখক শিবির, আকলিছ আহমেদ চৌধুরী সাবেক সহ-সভাপতি বাঙলাদেশ লেখক শিবির  সিলেট জেলা শাখা,আরো বক্তব্য রাখেন, কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মোঃ সাহেব আলী, মোহাম্মদ জসিম উদ্দিন এবং সদস্য জুনেদ আহমেদ।  গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরের বাসিন্দা শাওন দেবনাথ, বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য  শিরিন মিয়া ও আব্দুর রাজ্জাক, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও  মানবাধিকার কর্মী মোঃ মুহিবুর রহমান, অর্থনীতির সহকারী অধ্যাপক শামসুল কিবরিয়া।মিনহাজ আহমেদের উপস্থাপিত প্রবন্ধে  ইজারা ব্যবস্থার প্রেক্ষাপট, বিদ্যমান আইন ও আইনের প্রয়োগ  উঠে এসেছে। সেই সাথে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা শাওন দেবনাথের বক্তব্যে বালু উত্তোলনের কারণে দক্ষিণপতাপুর গ্রামের অস্তিত্ব  বিলীন হওয়ার প্রসঙ্গ উঠে আসে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার  কৃষক-মজুর -মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মোঃ সাহেব আলীর বক্তব্যে উথাইরা গাং এ পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের বিষয়টি আলোচনা করা হয়। এই সংগঠনের অপর সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিনের বক্তব্যে জনগণের সম্পদ  বালু- মাটি -পাথর ও জলাশয়ের উপর অধিকার আদায়ে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।নুরুল ইসলাম মকবুল  ইজারা  ব্যবস্থার  ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনগণের আন্দোলন সংগ্রামের দিকটি তুলে ধরেন। সাংবাদিক বদরুল ইসলামের বক্তব্যে নদী খাল দখল করে ঘর বাড়ি নির্মাণের বিষয়টি উঠে আসে। দোয়ারাবাজারের বাসিন্দা শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের বক্তব্যে স্থানীয় ভূমিদস্যুদের বালু ও মাটি উত্তোলনের বিষয়টি উপস্থাপিত হয়। সভাপতির বক্তব্যে খালেদ উদ দীন বালু -মাটি -পাথর পানি প্রাকৃতিক সম্পদের উপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ১০ দফা দাবি উত্থাপন করেন। যার মধ্যে রয়েছে বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ বাতিল, বালু-মাটি-পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে নীতিমালা প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে  ইজারা না দেওয়া, অভিযুক্ত ইজারাদারদের ব্যাংক হিসাব জব্দ করা, হাইড্রোগ্রাফিক, ব্যথিমেট্রিক সার্ভে এবং নদীর গঠনগত সমীক্ষার ভিত্তিতে বালুমহাল ও জলমহালের সীমানা নির্ধারণ, বালু-মাটি -পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ উত্তোলনে ও বিক্রয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়োগ করা, নদীর ভূ প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, জীবন ও জীবিকা রক্ষা করা।  আলোচনা সভা হতে উপরোক্ত দাবি আদায়ে  সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT