
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ঈদগাঁও উপজেলার আলোকিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট (রবিবার) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় ট্রেজারার শাহীনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেল এর একান্ত সচিব অধ্যাপক আশফাক আখতার।মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ রাহামত ছালামসহ অত্র মাদ্রাসা শিক্ষকরা। সকলের উদ্দেশ্যে শিক্ষা উন্নয়নে নির্দেশনা,পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা শ্রেণি কার্যক্রম পরিদর্শন,আলমাছ কানন দেওয়ালিকা উন্মোচনও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন পরে মাদ্রাসার সামনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
