খুলনা, বাংলাদেশ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

[ccfic]

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে।রবিবার(১৬ আগস্ট)সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলামের সভাপত্তিত্বে ও রায়গঞ্জ উপজেলা মৎস্য জীবিদলের সদস্য সচিব মো.ফরিদুল ইসলামের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো.আয়নুল হক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো:সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিনপির সাবেক সভাপতি মো.মতিয়ার রহমান,সাধারন সম্পাদক মো.আব্দুল আলীম,রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবি দলের আহব্বায়ক মো:রশিদ আল মামুন খান,রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো.আব্দুর রাজ্জাক,রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আহসানুজ্জামান সহ আরো অনেকে।অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্যচাষে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT