খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

[ccfic]

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়ার শহীদ জোবেদ আলী মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্য উৎপাদন বাড়াতে ডুমুরিয়ার প্রতিটি চাষীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে।”সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “ডুমুরিয়ার অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় চাষীদের প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতা দিয়ে এই অঞ্চলকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ করা হচ্ছে।” আলোচনা সভা শেষে সফল ও সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT