খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

গোমাতলীতে বাপার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষবিতরণ ও রোপণ কর্মসূচী সম্পন্ন 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও 

Oপরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। ১৬ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলার পোক খালীর গোমাতলী মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসায় ফলজ,বনজসহ ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে নিয়মিত বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার প্রয়োজন রয়েছে।বাপা ঈদগাঁও উপজেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তাও তুলে ধরা হচ্ছে।তাদের প্রত্যাশা,এমন উদ্যোগের মাধ্যমে ঈদগাঁও উপজেলার উপকূলীয় ইউনিয়ন পোক খালীর গোমাতলীতে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে।চারারোপন ও বিতরণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সদস্য মমতাজ সাফিনা আজিম, কক্সবাজার সিটি কলেজ প্রভাষক এহেছান উদ্দীন, সাংবাদিক কল্লোল দে চৌধুরী, ঈদগাঁও উপজেলা বাপা সভাপতি কাফি আনোয়ার, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল, মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুল কবির, মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী, মেম্বার এহেছান উল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শাহজান, প্রবাসী তৌফিকুল ইসলাম, নেজাম উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আজিম উদ্দীন, ওবাইদুর রহমান, ছলিম উল্লাহ, উম্মে সালমা,কামরুন্নাহার,ছালেহা পারভিন, রোক সানা আক্তার ও বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।একইদিন জলবায়ু পরিবর্তন ও শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাংকন প্রতি যোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সামসুল আলম মানবিক ফাউন্ডেশন উদ্যোগে গোমাতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT