খুলনা, বাংলাদেশ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

ধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

[ccfic]

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: 

“মাছ চাষে সমৃদ্ধি, দেশের অর্থনীতিতে গতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ (আগস্ট) রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে   উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা শারমিন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভুমি) সাজ্জাদ পারভেজ,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,ডাঃ আশীশ কুমার সরকার, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জামাতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, নওগাঁ জেলা যুব দলের আহবায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধামইরহাটে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় মৎস্যচাষিদের মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT