খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

দিনাজপুর বীরগঞ্জে কলেজ রোড বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

১৫ আগষ্ট শনিবার বিকেল ৫ টায় স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল সোস্যাল মিডিয়াসহ মুঠোফোনে আহবান করে বার্তা প্রেরন করেন।পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে।আলোচনা শেষে বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT