খুলনা, বাংলাদেশ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

খুকৃবিতে নবীনদের বরণে ওরিয়েন্টেশন, দক্ষ ও উদ্ভাবনী কৃষিবিদ হওয়ার আহ্বান

[ccfic]

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

দক্ষতা, নৈতিকতা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ কৃষিবিদ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন-২০২৬।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন খুকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।প্রধান অতিথি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশের পরামর্শ দেন।খুকৃবি উপাচার্য নবীনদের মানবিক, সৎ, দায়িত্বশীল ও উদ্ভাবনী কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে কৃষি শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের সহযোগিতা বাড়াতে খুকৃবির সঙ্গে এসিআই মোটরস, লাল তীর ও বায়ার ক্রপ সায়েন্সের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের খুকৃবির বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলা শুরু হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT