খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ iBAS++-এর মাধ্যমে প্রদান কার্যক্রম অনুষ্ঠিত

[ccfic]

আবিদুর রহমান আলিফ

এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।সরকারি আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক ও কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রদানের এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।ডিজিটাল সেবা ব্যবস্থার মাধ্যমে সেবাগ্রহীতাদের ভোগান্তি হ্রাস, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি সেবাকে আরও জনবান্ধব করার ক্ষেত্রে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT